News Bangla 24 BD | যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নে কমিটি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নে কমিটি


বিটিভির ডিজি হারুন-অর-রশিদকে চেয়ারম্যান করে বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে সরকার।

সদস্য করা হয়েছে-এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান।

এ ছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্ম সচিব মো. ইউসুফ আলী মোল্লা।

এদিকে টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান জানান, শিগগিরই আমরা বৈঠকের তারিখ নির্ধারণ করব। যত দ্রুত সম্ভব কমিটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে।

উল্লেখ্য, এর আগে একটি কমিটি গঠিত হলেও চলচ্চিত্র পরিবারের আপত্তির কারণে নতুন করে গঠিত হলো। এ কমিটি যৌথ প্রযোজনার নীতিমালা নতুন করে তৈরি করবেন। এর আগে গত মাসে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের কারণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১২ (সংশোধিত) বাতিল করে দেয় তথ্য মন্ত্রণালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ