জয়দেবপুর রেল গেইটে অবৈধ দোকান-পাট উচ্ছেদ
গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকান-পাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা নাসরিন ও মোঃ রাসেল মিয়া সরেজমিনে দাড়িয়ে থেকে উচ্ছেদ অভিযান চালায়।
বুধবার দুপুর ১২ টার দিকে উচ্ছেদ করা হয়েছে।
জয়দেপুর রেল জংসনের ওই গেইট সংলগ্ন স্থানে অবৈধ দোকান-পাটের কারণে সাধারণ পথচারীদের প্রচন্ড অসুবিধার সৃষ্টি হয়।
অভিযানে বাধা প্রদানের চেষ্টা করায় অভিযানিক দল হারুন অর রশীদ ও ইয়াজ উদ্দিন নামের দুই ফল ব্যবসায়ীসহ আরো ৩ জনকে আটক করে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাদেরকে মানবিক কারণে ছেড়ে দেয়া হয়। ম্যাজিষ্ট্রেটদ্বয় জানান- অভিযানকার্যক্রমটি তাদের নিয়মিত কাজের অংশ। যতবার এখানে অবৈধ জবর দখল হবে, ততবারই অভিযান চলবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 