News Bangla 24 BD | গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৭ উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আগামী ৫ আগস্ট শনিবার ১ম রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়ার কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বুধবার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মন্জুরুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ আতিকুল ইসলাম। সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ এর প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এর অভাবজনিত বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয়।
মানুষের শরীরে ভিটামিন ‘এ’ তৈরী হয় না। তাই এটি বাহ্যিকভাবে গ্রহণ করতে হয়। রঙিন ফল ও শাক সব্জিতে ভিটমিন ‘এ’ বিদ্যমান। ভিটামিন ‘এ’ -এর অভাবে শিশুদের অপুষ্টিজনিত রাতকানা রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া এবং শিশুমৃত্যুর ঝুকি থাকে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের প্রতি ছয় মাস অন্তর বছরে দুই বার লাল রঙের ভিটামিন ‘এ’ এবং ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ছয়মাস অন্তর বছরে একবার নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া প্রয়োজন। শিশুর বয়স ৬ মাস পূর্ণ না হলে মায়ের দুধের পাশাপশি পরিমাণমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। কোন শিশু ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তবে তাকে চলমান ক্যাম্পেইনে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশী বয়সী শিশু এবং অসুস্থ শিশুকে এই ক্যাপসুল না খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ