News Bangla 24 BD | খোলামেলা ভিডিওতে আবেদনময়ী কুসুম শিকদার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

খোলামেলা ভিডিওতে আবেদনময়ী কুসুম শিকদার


দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। নিয়মিত তাকে দেখা যায় শোবিজে। প্রায় সময়ই বিরতি কাটিয়ে চমক নিয়ে হাজির হন। তেমনি করে আবারও এলেন। এসেই বাজিমাত। পরিণত হয়েছে আলোচনার ‘হট টপিক’-এ।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউটিউবে প্রকাশ হয়েছে ‘নেশা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। সেখানে খোলামেলা আর মডেল সুজনের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যের উপস্থিতিতে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি। ছড়িয়েছেন রূপের মোহনীয় দীপ্তি। কেউ কেউ অবশ্য কুসুম শিকদারের মতো সিনিয়র অভিনেত্রীর এমন উপস্থিতিকে দেখছেন সমালোচনার দৃষ্টিতেও। তবে কুসুম বেশ উপভোগ করছেন নতুন এই ভিডিওর জনপ্রিয়তা। কারণ, ভিডিওটি প্রকাশের দুইদিনের মধ্যেই এটি দেখে ফেলেছেন প্রায় চার লাখ দর্শক।

এই ভিডিওতে মডেল হবার পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি। বলার অপেক্ষা রাখে না অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত হলেও একজন নৃত্যশিল্পী ও গায়িকা কুসুমও বেশ পরিচিত। দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের প্রথম একক অ্যালবাম। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর তাকে গানে পাওয়া যায়নি।

সেই বিরতির সূতো কেটে সম্প্রতি তিনি হৃদয় খানের সুর ও সংগীতে গেয়েছেন ‘নেশা’ শিরোনামের গানটি। এর কথাও লিখেছেন সুজন। গত বৃহস্পতিবার ভিডিওসহ সেটি প্রকাশ হওয়ার পর আলোচনার শীর্ষে উঠে আসে। এই ভিডিওটি নির্দেশনা দিয়েছেন যৌথভাবে শুভ্র খান ও শ্রাবণী।

প্রসঙ্গত, কুসুম শিকদারকে সর্বশেষ দেখা গিয়েছিলো গেল রোজা ঈদের কিছু নাটকে। আবারও তিনি আসছে কোরবানি ঈদে হাজির হবেন বেশ কিছু বৈচিত্রময় গল্প আর চরিত্র নিয়ে। এই অভিনেত্রীর মুক্তি পাওয়া সর্বশেষ চলচ্চিত্রটি ছিলো ‘শঙ্খচিল’।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত ছবিটিতে কুসুম অভিনয় করেছিলেন কলকাতার বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী চরিত্রে। দুই বাংলাতে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন কুসুম শিকদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ