ভারতের যোধপুর আদালতে ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করলেন বলিউড সুপারস্টার সালমান খান। গতকাল আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
মামলাটি ১৯৯৮ সালের। ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে ভারতের যোধপুরে অবৈধ অস্ত্র ব্যবহার করে সংরক্ষিত ও বিরল প্রজাতির কৃষ্ণ হরিণ শিকার করেছিলেন সালমান খান। এজন্য তার বিরুদ্ধে মামলা হয়। এই এক মামলার ঝামেলা দীর্ঘ ১৯ বছর বয়ে বেড়াচ্ছেন বলিউড ভাইজান।
এদিকে চার্টার্ড ফ্লাইটে চড়ে সালমান সেখানে পৌঁছান দুপুর পৌনে ১টায়। তবে ২০ হাজার রুপির জামিননামায় সই করে পাঁচ মিনিট পরই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
সালমানের আইনজীবী হাস্তিমাল সরস্বত সাংবাদিকদের জানিয়েছেন, আদালত চেয়েছিলেন ‘সুলতান’ তারকা হাজির হয়ে জামিননামায় স্বাক্ষর করুন। আগামী শুনানি হবে এ বছরের ৫ অক্টোবর। তবে তখন তাকে হাজিরা দিতে হবে না।
এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষ ধাপের শুটিং করতে আবুধাবি যাবেন সালমান খান। এর মাধ্যমে পাঁচ বছর পর তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিন কাইফকে। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটি মুক্তি পাবে এ বছরের ২২ ডিসেম্বর।

বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার 