‘শাকিবের সঙ্গে পর্দায় আসতে পারাটা ভাগ্যের ব্যাপার’
‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। এরপর একসঙ্গে ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ সিনেমায় কাজ করেন দুজনে। প্রথম দুটি মুক্তি পেলেও বাকি দুটি কোরবানির ঈদে মুক্তি পাবে।
শাকিব খানের সঙ্গে কাজ করতে পারাটাকে ভাগ্যের ব্যাপার বললেন বুবলী, তার সঙ্গে বড় পর্দায় আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। কারণ, শাকিব খান অনেক বড়মাপের অভিনেতা। তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি।
শাকিবের সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর এসব কথা বলেন এ অভিনেত্রী। প্রাথমিকভাবে গতকাল শনিবার শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের এই সিনেমার পরিচালক উত্তম আকাশ।
এ বিষয়ে বুবলী জানালেন, ‘নিজের এলাকার ভাষার সিনেমায় অভিনয় করতে পারাটা অনেক গর্বের, মজার আর চ্যালেঞ্জিংও বটে। তবে কখনোই নোয়াখালীর ভাষায় কথা বলা হয়নি। বাসায় মা-বাবা বলেন। তাদের কাছ থেকে রপ্ত করার চেষ্টা করছি।
উল্লেখ্য, বুবলীর মা-বাবা দুজনই নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। ১১ বছর আগে মা-বাবার সঙ্গে কোরবানির ঈদ কাটাতে শেষবারের মতো নোয়াখালীতে গিয়েছিলেন এ অভিনেত্রী।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 