News Bangla 24 BD | আপত্তির মুখে সরানো হচ্ছে সানির বিজ্ঞাপন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আপত্তির মুখে সরানো হচ্ছে সানির বিজ্ঞাপন


শরীরী জাদুতে বলিউড দর্শকের মন কেড়েছেন সানি লিওন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। বেশ কয়েকটি কনডমের বিজ্ঞাপনেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

গত কয়েক মাস ধরেই ভারতের গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে ব্যবহৃত সানি লিওনের বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানানো হচ্ছিল। এসব বিজ্ঞাপন আপত্তিকর জানিয়ে শিগগির অপসারণের দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। অবশেষ তাদের আপত্তির মুখে সরিয়ে ফেলা হচ্ছে সানির এই বিজ্ঞাপনগুলো।

গত ১ আগস্ট কংগ্রেসের এমএলএ ফ্রান্সিস সিলভেরিয়া গোয়া অ্যাসেম্বলিতে সানির বিজ্ঞাপন সরিয়ে ফেলার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে গোয়া ট্রান্সপোর্ট মিনিস্টার সুদিন ধাবালিকর ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলো থেকে সানির বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে সুদিন ধাবালিকর বলেন, ‘সম্মানিত এমএলএ মহোদয়ের পক্ষ থেকে সানির বিজ্ঞাপনের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। আমিও ওই বিভাগকে সেগুলো সরিয়ে ফেলতে বলেছি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে কাদাম্বা ট্রান্সপোর্টের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের এ ধরনের বিজ্ঞাপনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি, যেন ভবিষ্যতে এ নিয়ে জনগণের পক্ষ থেকে কোনো সমস্যা না হয়।’

তিনি আরো বলেন, ‘যে পোস্টারই হোক না কেন তা নিয়ে যদি জনগণের আপত্তি ওঠে, তাহলে আমি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সেগুলো সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করব।’

এ বিষয়ে ফ্রান্সিস সিলভেরিয়া বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে অ্যাসেম্বলিতে আপত্তি জানিয়েছি। শিক্ষার্থীরা এই বাসগুলোতে যাতায়াত করেন। গোয়ার মতো এ রকম সুন্দর এবং পর্যটন স্থানে আমরা এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করতে দিতে পারি না। এছাড়া গোয়ার মানুষরাও অনেক ভালো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ