News Bangla 24 BD | করন-কাজলের দ্বন্দ্বের অবসান! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে নির্মাতা করণ জোহরের বন্ধুত্ব এক সময় দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু হঠাৎ করেই তাদের এ সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হঠাৎ করেই সেই বন্ধুত্বে ফাটল ধরে। এরপর রীতিমতো দা-কুমড়া সম্পর্ক তৈরি হয়। তবে তাদের মধ্যে বরফ নাকি গলেছে। সবকিছু ভুলে ফের বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দুজন।

৫ আগস্ট ছিল অভিনেত্রী কাজলের ৪৩তম জন্মদিন। আর সবকিছু ভুলে এ অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন করন। তারা পরস্পরের সঙ্গে আলিঙ্গন করেছেন এবং অনেকক্ষণ গল্পও করেছেন। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রের দেওয়া তথ্যমতে, কাজল কখনোই বড় ধরনের পার্টি করেন না। এটি ছিল অনানুষ্ঠানিক দুপুরের খাবারের আয়োজন। করন হঠাৎ সেখানে হাজির হন। তারা আলিঙ্গন করেন, কয়েক ঘণ্টা গল্প করেন। যখন করণ সেখান থেকে চলে যান ততক্ষণে তাদের মধ্যে বরফ গলে গেছে। তাদের দ্বন্দ্বের বিষয়টি তারা একবারো আলোচনা করেননি।

এদিকে কাজলের জন্মদিনের দুইদিন পর ইনস্টাগ্রামে তার যমজ সন্তান যশ ও রুহির ছবি পোস্ট করেন করন জোহর। কাজল সেই ছবিতে লাইক দেন এবং এ নির্তামাকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেন।

এর আগে অ্যায় দিল হ্যায় মুশকিল এবং শিবে সিনেমার বক্স অফিস লড়াইয়ে করণ জোহরের সঙ্গে কাজল ও তার স্বামী অজয় দেবগনের সম্পর্কে ফাটল ধরে। জানা যায়, শিবে সিনেমা সম্পর্কে দর্শকের মধ্যে খারাপ ধারণা দেওয়া এবং একই সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রশংসা করার জন্য অভিনেতা ও সিনেমা বিশ্লেষক কামাল রশিদ খানকে টাকা দিয়েছেন করণ। বিষয়টি জানতে পারেন অজয়। এমনকি এ বিষয়ে শিবে প্রযোজক এবং কামাল রশিদের একটি কথোপকথন অনলাইনে ফাঁস হয়।

বিষয়টি নিয়ে করণের সমালোচনা করেন কাজল। এদিকে নিজেকে নির্দোষ দাবি করেন করণ। আর মিথ্যা একটি বিষয়ে তাকে দোষী করে স্বামীর পক্ষ নেওয়ায় কাজলের ওপর ভীষণ নারাজ হন তিনি। এমনকি এও জানান, তিনি কাজলকে কোনো দিন ক্ষমা করবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ