News Bangla 24 BD | ছবির সম্পাদনায় ব্যস্ত ববি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ইফতেখার চৌধুরীর পরিচালনায় প্রথম ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘স্বপ্নছোঁয়া’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যের পরপরই ববিকে আর পায় কে। যেন স্বপ্ন ছুঁয়ে ফেলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে বিজ্ঞাপনে মডেল হয়েও বেশ আলোচনায় আসেন তিনি। নিয়মিত এই নায়কের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয়েও ববি যেন আকাশচুম্বি স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান।

এদিকে, চিত্রনায়িকা ববি বিগত বছরে খুব বেশি ছবিতে কাজ করেননি। দেখে শুনে ভালো মানের ছবিতে বরাবরই কাজ করার চেষ্টা করেছেন। তাই গত ঈদে তার অভিনীত কোনো ছবি এবারের ঈদে ছিল না। তবে তার অভিনয়ে ও প্রযোজনায় ‘বিজলী’ ছবি নিয়ে তিনি শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন। বর্তমানে ভারতে এ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই ভারতে চলে যান তিনি।

যাওয়ার আগে ববি জানিয়েছেন, ‘বিজলি’ ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ ভারতে চলছে। ভিএফএক্সের কাজের জন্য ছবির কাজ শেষ হতে সময় লাগছে। আর অল্প কিছুদিনের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করছি। মূলত এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি আমি। এক কথায় আমি এ ছবির সকল কাজের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। সব সময়ই পরিচালকের পাশাপাশি আমাকে থাকতে হচ্ছে।’

ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। আর ছবিতে ববির বিপরীতে প্রথমবার দেখা যাবে ভারতীয় মডেল ও অভিনেতা রণবীরকে। এদিকে ভারতের বড় একটি প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন ববি। খুব শিগগিরই এ ছবিরও খবর দেবেন বলে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ