News Bangla 24 BD | স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে সিনেমা নির্মাণ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে সিনেমা নির্মাণ


বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। বাংলাদেশের চলচ্চিত্রের ধ্রুব তারা হয়ে সবার মনের সিংহাসনে আসন গড়ে নিয়েছিলেন ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক।

জনপ্রিয় এই নায়ক কে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ঢাকাই চলচ্চিত্রের নির্মাতা অনন্য মামুন আজ তার ফেসবুকে জানালেন সালমান শাহকে নিয়ে ছবি নির্মাণ করবেন তিনি।

তবে এর আগেও অনেকে ঘোষণা দিয়ে বানাতে পারেননি সালমান শাহকে নিয়ে সিনেমা। এবার একই ঘোষণা দিলেন অনন্য মামুন। সিনেমার নাম দিয়েছেন ‘আমাদের সালমান শাহ’।

অনন্য মামুন ফেসবুকে লিখেন, ‘আগেই বলেছিলাম তার জন্যই আমার ফিল্মে আসা..হিরো হতে পারি নাই..গল্প লেখক থেকে পরিচালক হয়েছি….তবে এবার তাকে নিয়েই কাজ করবো, আমার স্বপ্নের নায়ক সালমান শাহ্কে নিয়ে..ছবির নাম…আমাদের সালমান শাহ..আজ নাম নিবন্ধন করলাম..তবে আইডিয়া কিন্তু আমার না…লাইভ টেকনোলোজিস এর আরাফাত ভাইয়ের আইডিয়া…ডিজিটাল পাটর্নার লাইভ টেকনোলোজিস…চালবাজ শেষ করে শুরু করবো..আমাদের সালমান শাহ…হিরো হিরোইন নিয়ে থাকবে অনেক চমক…’

প্রসঙ্গত, টেলিভিশন নাটক দিয়ে সালমান শাহ এর অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত তার অভিনীত প্রথম চলচ্চিত্র।

জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় হয়ে উঠেন এবং তার অভিনীত সবকয়টি সিনেমা ছিল ব্যবসাসফল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ