প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন সুনিধি
গত ১৪ আগস্ট নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। ভক্তরা নানাভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আর এই শুভদিনে নিজের মা হওয়ার খবরটি সবাইকে জানালেন গায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন সুনিধি। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি।
সত্যতা যাচাইয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ‘সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এবার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের কাছে সবার আগে।’
২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এটি ছিল সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে সুনিধির বিয়ে হয়। তবে ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর হিতেশের সঙ্গে এ গায়িকার বন্ধুত্ব হয় এবং প্রায় দুই বছর প্রেম করার পর বিয়ে করেন সুনিধি-হিতেশ।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 