বিয়ের পিঁড়িতে বসছেন অভিনত্রী পূজা
ভারতীয় অভিনেত্রী রিয়া সেনের পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন আরেক অভিনত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বাইতে এক অনুষ্ঠানে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে এনগেজমেন্ট হয়েছে তার।
ভারতীয় বাংলা সিনেমায় কয়েকটি অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী পূজা। তবে তারপর আর বাংলা সিনেমায় দেখা যায়নি। বাংলা সিনেমায় অভিনয় ছেড়ে তিনি মুম্বাইয়ে স্থায়ী হয়েছেন। বেছে নিয়েছেন ছোট পর্দাকে।
কয়েকদিন আগে সাংবাদিকদের পূজা বলেন, আমাদের ন’বছরের সম্পর্ক। অবশেষে পরিণতি পেতে চলেছে। আমি খুব খুশি। সত্যিই ভাবিনি, এমনটা হবে।
পূজা জানিয়েছেন, তিনিই কুণালকে প্রোপোজ করেছিলেন। আগামী বছর সম্ভবত বিয়ে করবেন এই জুটি।
ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে বেশ ব্যস্ত পূজা। কালার্স চ্যানেলে নতুন ধারাবাহিক ‘দেব আনন্দ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 