News Bangla 24 BD | ফের একসঙ্গে চঞ্চল-কুসুম - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চার তারকাকে নিয়ে বিশেষ নাটক ‘১১.১১.১১’ নির্মাণ করেছেন সকাল আহমেদ। বৃন্দাবন দাসের রচনায় ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী ও কুসুম শিকদারকে নিয়ে তিনি নির্মাণ করেছেন নাটক ১১.১১.১১।

আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য এটি নির্মিত হয়েছে। রাজধানীর অদূরে পূবাইলে এর শুটিং সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। নাটকটিতে বাবুর স্ত্রীর চরিত্রে খুশী ও চঞ্চলের স্ত্রীর চরিত্রে কুসুম শিকদার অভিনয় করেছেন।

এ ব্যাপারে চঞ্চল চৌধুরী বলেন, ”বৃন্দাবন দাদার লেখা নাটকে কোনো না কোনো মেসেজ থাকেই। যথারীতি এই নাটকেও আছে। আর সেটা কী তা দেখতে হলে অবশ্যই দর্শকের নাটকটি দেখা উচিত। শুধু এতটুকুই বলব, পাশ্চাত্য সংস্কৃতি নয়, নিজের সংস্কৃতি বুকে ধারণ করে আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। সকাল আহমেদ খুব ভালো একজন নির্মাতা। যথেষ্ট গুছিয়েও কাজ করেন। এই কাজটি নিয়ে আমি সত্যিই আশাবাদী।”

খুশী বলেন, ”শিল্পীকে স্বাধীনতা দিয়ে, আরাম দিয়ে কাজ আদায় করে নেন সকাল ভাই। নাটকটি বৃন্দাবন দাসের লেখা; যে কারণে সমাজের মানুষের কাছে একটি ম্যাসেজ পৌঁছে দেয়ার জন্য তিনি একটি বিষয়কে কেন্দ্র করে নাটকটি রচনা করেছেন। বৃন্দাবন দাসের লেখা গল্প দর্শককে ভাবতে শেখায়। এখানেই একজন নাট্যকার হিসেবে তার সফলতা। আমরা সবাই মিলে চেষ্টা করছি নাট্যকারের ভাবনাকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে। অনেক ধন্যবাদ সকালকে আমাদের নিয়ে এমন চমৎকার একটি কাজ করার জন্য।”

কুসুম শিকদার বলেন, ”এবারের ঈদে কোনো নাটকেই অভিনয় করার কোনো আগ্রহ ছিল না। কিন্তু যেহেতু সকাল আহমেদের সাথে পরিচয় অনেক আগে থেকেই এবং তার কাজের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে, তাই কাজটি করেছি। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। অন্য দিকে চঞ্চল ভাই একজন প্রমাণিত অভিনেতা। তার সাথে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ