চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া, তিন দিন শুটিং বাতিল
বাংলা চলচ্চিত্রের দাপুটে ও শক্তিমান অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। নায়করাজের মৃত্যু সংবাদ শোনার পরপরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তিন দিনের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে উপস্থিত হয়ে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা অভিভাবকশূন্য হয়ে গেলাম। রাজ্জাক স্যারের সম্মানে আমরা তিন দিনের সব শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট। এ ছাড়া সেখানে স্ত্রী লক্ষ্মীসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 