গানের জগতে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁরই কন্যা তনিমা হাদী। প্রথম অ্যালবামের সাফল্যের পর এবার তিনি নিয়ে এলেন নতুন গানের মিউজিক ভিডিও। ঈদকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মনের দোসর’ শিরোনামের এই গানটি।
‘মনের দোসর যদি না হও তুমি/ প্রণের দোসর হওগো তুমি….’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন আল আমিন। সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন।
নতুন গান নিয়ে তনিমা বলেন, ‘এটি এ সময়ের গান। খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। গান শুনলে ও ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন। আশা করছি আমার প্রথম অ্যালবামের মত এ গানটিও শ্রোতাদের মনে জায়গা করে নিবে।’
বাংলাঢোলের উদ্যোগে নতুন গানের ভিডিও তৈরি করেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শিবলী নোমান ও সুস্মিতা সিনহা। এমনটাই যোগ করলেন এ কণ্ঠশিল্পী।
আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতজগতে পা রাখেন তনিমা হাদী। ১৫ বছর আগে প্রকাশ পাওয়া এ অ্যালবামটি দর্শক মনে বেশ জায়গা করে নেয়। তারই ধারাবাহিকতায় তনিমা হাদীর এবারের চমক ‘মনের দোসর’।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 