News Bangla 24 BD | যে গানটি নিয়ে আলোচনায় টেইলর সুইফট - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মার্কিন পপগায়িকা টেইলর সুইফট নতুন গান মুক্তি দিয়েছেন। ইউটিউবে ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও দুই কোটি বারের বেশি দেখা হয়েছে। লিরিকসের জন্যই গানটি নিয়ে আলোচিত-সমালোচিত হচ্ছে বেশি।

এই গানে কয়েকবার মৃত্যুর কথা বলা হয়েছে। গানের কয়েকটি লাইন হলো ‘আমি কাউকে বিশ্বাস করি না এবং কেউ আমাকে বিশ্বাস করে না। /আমি দুঃখিত পুরনো টেইলর এখন আর তোমার ফোন ধরবে না/ কেন?/ কারণ সে মারা গেছে। ‘

গানটির আরেক জায়গাতেও মৃত্যুর কথা বলা হয়েছে ‘সময়ের সঙ্গে এখন আমি আরো দক্ষ ও কঠিন হয়ে উঠেছি/ প্রিয় মৃত্যু থেকে আমি উঠে দাঁড়িয়েছি, যেটা আমি সবসময় করি/ আমার কাছে নামের তালিকা আছে/ তোমাদের নামগুলোর নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া…

গানটি নিয়ে কেউ বলছেন আরেক সঙ্গীত তারকা কেনে ওয়েস্টের কথা মাথায় রেখেই গানটি লিখেছেন টেইলর। তার সঙ্গে দীর্ঘসময় ধরেই দ্বন্দ্ব চলছে টেইলরের।

কেউ আবার বলছেন প্রতিদ্বন্দ্বী কেটি পেরির কথা। সম্প্রতি সাবেক ব্যবস্থাপক রেডিও উপস্থাপক ডেভিড মুয়েলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন টেইলর। এ বিষয় নিয়ে গুজ্ঞন চলছে। কে জানে হয়তো তিনজনের কথা মাথায় রেখেই গানটি লেখা?

এ বিভাগের অন্যান্য সংবাদ