নাইসা’র বলিউডে আসতে বাধা নেই: অজয়
সারা আলি খান আর জাহ্নবী কপূর যে খুব তাড়াতাড়ি বলি পর্দায় আসতে চলেছেন, তা মোটামুটি জেনেই ফেলেছেন সিনেপ্রেমীরা। তাদের ডেবিউ ফিল্মের শুটিংও শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সারাদের পথে হেঁটে পরবর্তী বলি তারকা হতে চলেছেন অজয়-কাজলের একমাত্র কন্যা নায়সা? সম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্নই সামনে এনে দিয়েছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তার মেয়ে নাইসার কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় জানান, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই নাইসার। ওর উপরে কোনও চাপও নেই। ওর যা ইচ্ছা হবে সেই কেরিয়ারই ও বেছে নেবে। আর তা ছাড়া বলিউডে আসার পক্ষে ও এখনও অনেকটাই ছোট।
নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অব সাউথইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়ছেন। এই স্কুলেরই প্রাক্তনী সোনম কপূর। অজয় জানান, নাইসা এখন পড়াশোনায় ব্যস্ত।
তবে অজয় জানিয়েছেন, যে কেরিয়ারই বেছে নিক, নাইসার সিদ্ধান্তের উপরে তাদের সম্পূর্ণ সমর্থন থাকবে। তবে আশার কথা এই যে, নাইসা মত পরিবর্তন করে বলিউডে আসার কথা ভাবলে তাতে অজয় বাধা দেবেন না।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 