News Bangla 24 BD | এবার বলিউডে মম - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বলিউড নির্মাতা ফয়সাল সাইফের নতুন ছবিতে অভিনয় করবেন মম। এর মধ্য দিয়ে হিন্দী ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার।

এখনো চলচ্চিত্রটির নাম ঠিক হয়নি। চলচ্চিত্রটি এক নারী কেন্দ্রিক চরিত্রের ওপর দাঁড়িয়ে। সে চরিত্রেই দেখা মিলবে মম’র। তবে, এখনও ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি মম। ঈদের কাজের ব্যস্ততার ফাঁকে নিশ্চিত করলেন তার বলিউড যাত্রার কথা।

মম বলেন, “এটা একটা রিভেঞ্জ স্টোরি। আমার চরিত্রটির নাম জয়া। ঈদের কাজের ব্যস্ততায় এখানকার নির্মাতাদের সঙ্গে কমিটমেন্টের কারণে ছবিটিতে এখনও আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হওয়া হয়নি। আশা করছি ঈদের পরপরই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে।”

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের নিয়মিত উপস্থিতি জানান দিচ্ছেন মম। এর আগে তার অভিনীত তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলো মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নবাড়ি’।

বলিউডের ফিল্মে অভিনয়ের এই সুযোগকে সম্ভবনা হিসেবে দেখছেন মম। তার মতে, “আমাদের অনেক শ্রদ্ধেয় লিজেন্ড অভিনেতা-অভিনেত্রী বড় পরিসরে কাজ করে এসেছেন। আমি যেন তাদের মান রাখতে পারি সেটাই কামনা করছি।”

এদিকে মম ছাড়াও নির্মাতা ফয়সাল সাইফ বাংলাদেশের আরেক অভিনেতা নিরবকে নিয়ে সম্প্রতি নির্মাণ করেছেন ‘শয়তান’ নামের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি আগামী ১১ অক্টোবর ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ