News Bangla 24 BD | ন্যাড়া হতেও রাজি দিশা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

অভিনেত্রী দিশা পাটানি। খুব বেশিদিন হয়নি রুপালি জগতে পা রেখেছেন। তবে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে সবকিছু করতে এমনকি ন্যাড়া হতেও রাজি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানান দিশা। চরিত্রের প্রয়োজনে যদি ন্যাড়া করার প্রয়োজন হয়, তাহলে কী করবেন এমন প্রশ্নের উত্তরে দিশা পাটানি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে চিত্রনাট্যের ওপর আমি কতটা প্যাশনেট। যদি আমি মনে করি, এতে সিনেমার গল্প ভালোভাবে ফুটে উঠবে, তাহলে আমি এটি করব।’

সিনেমার পর্দায় অভিনেত্রী চুল নিয়ে খুব এক্সপেরিমেন্ট করেন না। এ বিষয়ে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি অভিনেত্রী বলেন, ‘বেশির ভাগ অভিনেত্রী একাধিক সিনেমা ও পণ্যের প্রতিনিধি হিসেবে চুক্তিবদ্ধ হয়ে থাকেন, এ জন্য আমাদের অনেকদিন যাবৎ একটি নির্দিষ্ট লুকে থাকতে হয়। যেহেতু চুল নিয়ে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ হয় না তাই আমরা একটি নির্দিষ্ট লুকে থেকে সব প্রজেক্ট সামলানোর চেষ্টা করি।’

দিশা পাটানি অভিনীত পরবর্তী সিনেমা বাঘি-টু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। এতে তার কথিত প্রেমিক টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ