News Bangla 24 BD | সানির গান নিয়ে সন্তুষ্ট নন সঞ্জয় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

দীর্ঘদিন সাজা ভোগের পর গত বছর কারাগার থেকে ছাড়া পান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে ফের ক্যামেরার সামনে হাজির হন। কারামুক্তির পর সঞ্জয়ের প্রথম সিনেমা ভূমি। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এদিকে কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে ভূমি সিনেমার আইটেম গান ‘ট্রিপি ট্রিপি’। এতে গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে এটি। কিন্তু গানটি নিয়ে সন্তুষ্ট নন সঞ্জয় দত্ত। তিনি মনে করছেন গানটি কুরুচিপূর্ণ এবং সিনেমার গল্পের সঙ্গে মানানসই না। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বলিউডের বেশকিছু আইটেম গানে দেখা গেছে সঞ্জয় দত্তকে। কিন্তু তিনি নাকি নির্মাতাদের সানির গানটি সিনেমা থেকে বাদ দিতে বলেছেন। যাতে সব ধরনের দর্শক সিনেমাটি দেখতে পারেন।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ট্রিপি ট্রিপি গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ রকম সাড়া পেয়ে সানিও খুব খুশি। কিন্তু সঞ্জয় গানটি বাদ দিতে চাইছেন।’

‘ট্রিপি ট্রিপি’ গানটি গেয়েছেন নেহা কাক্কার, বেনি দয়াল, ব্রিজেশ সন্ধ্যালিয়া এবং বাদশাহ। গানটির সুর করেছেন শচীন-জিগার জুটি এবং এটি লিখেছেন প্রিয়া সারাইয়া। কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।

ভূমি সিনেমাটি পরিচালনা করছেন উমাং কুমার। সিনেমাটির প্রযোজনা করেছেন টি-সিরিজ ও লিজেন্ড স্টুডিওস। বাবা-মেয়ের গল্প নিয়ে রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে ভারতের উত্তর প্রদেশে। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ