কোরবানি ঈদের ছুটিতে সবাই মিলে বেড়াতে গেছেন মালয়েশিয়ায়। সেখানকার দর্শনীয় স্থানগুলোতে ফুরফুরে মেজাজে সময় কাটছে হায়াত পরিবারের।
অভিনেতা আবুল হায়াত এবং শিরিন হায়াত দম্পতির দুই মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত, বিপাশা স্বামী তৌকীর আহমেদ, নাতাশার স্বামী শাহেদ শরীফ খান এবং তৌকীর-বিপাশা ও শাহেদ-নাতাশা দম্পতির ছেলেমেয়েরা এখন একসঙ্গে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে ক্লিয়াটু ডমেস্টিক ডিপারচার্স গেট জেঅ্যান্ডকে থেকে নাতাশা তার ফেসবুক অ্যাকাউন্টে জানান, তখন তারা রওনা দিচ্ছেন মালয়েশিয়ার পেনাং শহরের উদ্দেশ্যে। এর কয়েক ঘণ্টা পর শাহেদ তার ফেসবুকে পোস্ট করেন পেনাংয়ের জেলাটংয়ে অ্যারাবিকা এস্টেট পারসিয়ারান কারপাল নামের একটি রেস্তোরাঁয় পুরো পরিবারের একসঙ্গে খাওয়ার সেলফি।
নাতাশা আরও কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন। এর একটিতে দেখা যায় মালয়েশিয়ার ত্রিমাত্রিক আর্ট মিউজিয়ামে কৃত্রিম নৌকায় বসে আছে পুরো হায়াত পরিবার। আরেকটি ছবিতে নৈসর্গিক ক্যানভাসের সামনে সাজানো লাটিম ও পুতুল নিয়ে মজা করছেন আবুল হায়াত, শিরিন হায়াত ও তৌকীর। ভায়রাভাই তৌকীরের সঙ্গে জম্পেশ আড্ডা হচ্ছে শাহেদেরও।
দুই মেয়ে, দুই জামাতা এবং নাতি-নাতনিদের একসঙ্গে পেয়ে আবুল হায়াত ও শিরিন হায়াত দম্পতি দারুণ আনন্দিত। ঈদে একসঙ্গে ঘুরে বেড়ানোর ফুরসত পেয়েছেন তারা।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 