এবারের ‘ইত্যাদি’ পাবনায়, থাকছেন যারা
জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এটি উপস্থাপনা করে থাকেন উপস্থাপক হানিফ সংকেত। এবারের ‘ইত্যাদি’র আয়োজন করা হয়েছে পাবনা সদরে। ‘ইত্যাদি’র এবারের পর্বে উপস্থিত থাকবেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও থাকবেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি।
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র বিশেষ পর্ব থাকে। কিন্তু উপস্থাপক হানিফ সংকেত হজ পালনে সৌদি আরব থাকায় এবার ঈদে ইত্যাদির কোনো আয়োজন নেই। তবে হানিফ সংকেত হজ থেকে ফিরলেই শুরু হবে ‘ইত্যাদি’র কার্যক্রম। চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশিকে দিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করবেন তিনি। সেই সুবাদে জনপ্রিয় এ তারকাকে একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়।
সাধারণত তিন মাস পর পর প্রচারিত হয় কৌতুক ও ব্যাঙ্গাত্মক ঘরোনার এ অনুষ্ঠান ‘ইত্যাদি’। এ অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। প্রায় ২৭ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটি।
তবে এবারের পাবনার আয়োজন কবে নাগাদ দর্শক দেখতে পাবে সেটা নিশ্চিত হওয়া যাবে উপস্থাপক হানিফ সংকেত হজ থেকে ফেরার পরই।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 