ঋতুপর্ণার জন্য এফডিসিতে এত কিছুর আয়োজন
ঋতুপর্ণা সেনগুপ্ত এক সময় বাংলাদেশের সিনেমাতেও নিয়মিত অভিনয় করতেন। কিন্তু এখন খুব বেশি বাংলাদেশের সিনেমায় দেখা যায় না তাকে। তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী। এ শিল্পীর জন্য বিএফডিসিতে নির্মাণ করা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি।
ডুপ্লেক্স বাড়িটি দামি আসবাবপত্র দিয়ে সাজানো হচ্ছে। ডুপ্লেক্স এ বাড়ির একটি অংশে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়া ২২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে স্ট্যান্ডসহ বেসিন। যেখানে একবারই মুখ পরিষ্কার করবেন ঋতুপর্ণা। মাত্র ১৫ দিনের জন্য এত আয়োজন করা হয়েছে।
তবে এসবই ‘একটি সিনেমার গল্প’ নামের সিনেমার শুটিংয়ের জন্য।
৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসির ৮নং ফ্লোরে এ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু হবে। অভিনেতা আলমগীর পরিচালিত এ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়া আলমগীরও একটি চরিত্রে অভিনয় করবেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 