News Bangla 24 BD | শুরু হলো ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শুরু হলো ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং


অভিনেতা আলমগীর ‘একটি সিনেমার গল্প’ নামের ছবি নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাস দুয়েক আগে। সেই ছবির শুটিং শুরু হলো আজ থেকে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে অনাড়ম্বর মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।

এসময় আলমগীর ছাড়া উপস্থিত ছিলেন ছবির অভিনয় শিল্পী কলকাতার অভিনেত্রী ঋতুপর্না সেন, আরিফিন শুভ ও সাবেরি আলম। ঋতুপর্না বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছি। একটা সময় এমন ছিল বছরের অনেকটা সময় এদেশের ছবির কাজে ব্যয় করেছি। সেদিক দিয়ে এখানকার মানুষের সঙ্গে আমার একটা সখ্য গড়ে উঠেছে।’

তিনি বলেন, ‘এ ছবির মাধ্যমে এদেশের দর্শকদের সঙ্গে অনেক দিনের গ্যাপটা আবার পূরণ হবে বলে আশা করছি।’ প্রথমদিনের শুটিংয়ে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, আঁখি আলমগীর, হাসান ঈমাম প্রমুখ।

রুনা লায়লা বলেন, ‘একটি সিনেমার গল্প’র জন্য শুভ কামনা রইল। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই একজন সুরকার হিসেবে আমার অভিষেক হলো। সবমিলিয়ে সুন্দর গল্পের একটি সিনেমা ‘একটি সিনেমার গল্প’।

সৈয়দ হাসান ইমাম বলেন, গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আলমগীর নির্দেশক হিসেবে পরীক্ষিত একজন। আশা করছি এটি অতীতের চেয়েও অনেক বেশি ভালো মানের একটি সিনেমা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ