কাকে দেখে শিখবো, বড়রা কি শিখাচ্ছেন এসব: পরীমনি
ঢাকাইয়া চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন পরীমনি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক। গেল ঈদে মুক্তি পেয়েছে তার ‘সোনাবন্ধু’ সিনেমা। ‘ইনোসেন্ট লাভ’ শিরোনামের আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকার।
খুব হতাশা নিয়ে গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। যদিও সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে প্রশ্ন হুট করেই এই গ্লামারগার্ল কার ওপরে খেপলেন। হুবহু স্ট্যাটাসটি তুলে ধরা হলে পাঠকদের জন্য।
‘‘হায় রে …………
কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর….
বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের!
যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠান। বাহ !
কই কাজ করি আর কাদের সাথে কাজ করি!
প্রফেশনাল খাতিরে পদবীটা একই “হিরোইন”
Plz stop bringing your personal problems to the public
কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের।আর কবে বুঝবেন সেটা আপনারা??
আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা, একটু উচ্চ মানসিকতারও হন এবার। কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান।’’
উল্লেখ্য, গত দুই তিনদিন ধরে নায়িকা বুবলীর একটি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনার ঝড় বইছে। পরীমনির গতকালের এই স্ট্যাটাস দেয়ার পর এটিকে বুবলীর স্ট্যাটাস পরবর্তী ঘটনাকে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন অনেক পাঠক-ভক্তরা।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 