News Bangla 24 BD | সানির প্রথম ভালোবাসা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজেকে কোনো সীমার মধ্যে আটকে রাখতে চান না এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী নারী হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে তার। নিজের একটি পারফিউম ব্র্যান্ডের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে এ অভিনেত্রীর।

শুরু হতে যাচ্ছে ভারতের প্রিমিয়ার ফুটসাল লিগের দ্বিতীয় আসর। এতে কোচির ফুটবল দল কেরালা কোবরাসের অংশীদার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এ অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

দলের অংশীদার হওয়া প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘কানাডা ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠায় ফুটবল সব সময় আমাদের পার্শ্ব দেশের খেলা ছিল। এটা আমার প্রথম ভালোবাসা। আমি সব সময় খেলাধুলা করতাম ও এটি নিয়ে মজে থাকতাম।’

একজন অভিনয়শিল্পীরও সফলভাবে ব্যবসা পরিচালনার ক্ষমতা রয়েছে বলে মনে করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ব্যবসার প্রতিটি সিদ্ধান্ত মূল্যায়ন ও পর্যবেক্ষণ করি। দিন শেষে আমার নামটিই আলোচনায় আসে। ব্যবসার জ্ঞান না থাকলে আপনি এই পর্যায়ে আসতে পারবেন না। খেলাধুলা দিয়ে আমরা মাত্র শুরু করেছি। এই বছর আরো কিছু অপেক্ষা করছে।’

তবে তার বর্তমান চিন্তা-ভাবনা ফুটসালকে ঘিরে। সানি বলেন, ‘আমরা প্রথমে স্পন্সর জোগার করব, এরপর সেরা খেলোয়াড়দের দলে নিব। প্রথম বছর সাধারণ থেকেই মাঠে নামব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ