News Bangla 24 BD | রিয়ার অস্বস্তি সত্যি হলো - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কয়েকদিন আগে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারিকে বিয়ে করেন অভিনেত্রী রিয়া সেন। হঠাৎ করেই তাদের বিয়ে হয়। এছাড়া খুব শিগগির মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর ওয়েব সিরিজ রাগিনি এমএমএস রিটার্নস। এ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি।

২০১১ সালে রাগিনি এমএমএস ও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রাগিনি এমএসএস-টু সিনেমা দুটি মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে এ ওয়েব সিরিজটি। সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার ও টিজার দিয়ে ইতোমধ্যে নেট দুনিয়ার ঝড় তুলেছেন রিয়ার সহ-অভিনেত্রী কারিশমা শর্মা।

এদিকে ইন্টারনেটে ফাঁস হয়েছে রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে অভিনেত্রী রিয়া সেন ও সহ-অভিনেতা নিশান্ত মালকানির একটি ঘনিষ্ঠ দৃশ্য। ফাঁস হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নির্মাতার কাছে নিজের অস্বস্তি প্রকাশ করেছিলেন রিয়া। তিনি জানতেন সহ-অভিনেতা নিশান্ত মালকানির সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য করতে হবে।

রিয়া ধারণা করেছিলেন, এই দৃশ্যগুলো ফাঁস হলে তাকে নিয়ে সমালোচনা হতে পারে। যে কারণে পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে রিয়া কথা বলে অন্তরঙ্গ দৃশ্যগুলো একটু ছোট করেন এবং সেগুলো নান্দনিকভাবে শুটিং করেন।

বিষয়টি নিশ্চিত করে রিয়া সেন সংবাদমাধ্যমটিতে বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যগুলো শুটিংয়ের সময় আমার কিছুটা সংকোচ হয়েছিল। তবে দৃশ্যগুলো কিছুটা স্বস্তিদায়ক করার ব্যাপারে পরিচালককে রাজি করিয়েছিলাম।’ কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অংশটুকুই ফাঁস হয়েছে। এবং রিয়ার ধারণা সত্যি প্রমাণিত হয়েছে।

রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে রাগিনি চরিত্রে অভিনয় করছেন কারিশমা শর্মা। এতে রিয়া সেনে চরিত্রের নাম সিমরান। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা একটি পরিত্যাক্ত কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। খুব শিগগির প্রকাশিত হবে এর ট্রেইলার। তারপর শুরু হবে এর প্রচার। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন একতা কাপুর এবং পরিচালনা করছেন সুযশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ