সাবেক স্বামীর বিয়ে নিয়ে সুজানা যা বললেন
আমি আগে থেকেই জানতাম এই বিয়ের কথা। কয়েক মাস ধরে এই মেয়ের সঙ্গে সে প্রেম করছে। বিয়ে যেহেতু তারা করেছে, এখন আমার একটাই চাওয়া, হৃদয় যেন তার বউয়ের সঙ্গে সৎ থাকে। নতুন জীবন শুরুর প্রথম থেকেই বউয়ের কাছ থেকে যেন কোনো কিছু না লুকায়। বললেন মডেল ও অভিনয়শিল্পী এবং হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা জাফর। তিনি এখন আছেন ইতালির পার্লিমোতে। বুধবার সকালে ইতালি থেকে এসব বললেন তিনি।
গতকাল মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে হৃদয় খানের তৃতীয় বিয়ের খবর প্রকাশিত হয়। সঙ্গে আলাপে বিয়ে প্রসঙ্গে হৃদয় খান বলেন, হুমায়রা আমার স্কুলের বন্ধু। আমরা একসঙ্গে ও লেভেল করেছি। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। গত বছর ওর সঙ্গে আবার যোগাযোগ হয়। আমরা বিয়ের কথা ভেবেছি কিছুদিন আগে। তখন বাসা থেকেও আমার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। এরপর মা-বাবাকে হুমায়রার কথা জানিয়েছি।
চার বছরের পরিচয়ের পর সুজানা ও হৃদয় ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্য মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সুজানা বলেন, আমি দেখেছি, প্রেম ও বিয়ের আগে হৃদয় তাঁর ভালোবাসার মানুষটির প্রতি খুব সিরিয়াস থাকে। সব ধ্যানজ্ঞান সেই ভালোবাসার মানুষকে ঘিরে। এরপর কেমন যেন বদলে যেতে থাকে। তাই আমি বলব, হৃদয় যেন ভবিষ্যতে আর কোনো ভুল না করে। সংসার ও সংসারের মানুষটির সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়। মন থেকে চাইব ওরা ভালো থাকুক। এরপর যেন আর কোনো বিয়ের খবর শুনতে না হয়।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 