বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বান্টি সাজদেবের সঙ্গে তাকে ঘিরে বলিপাড়ায় প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই চর্চা হয়ে আসছে। এমনকি তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সোনাক্ষী।
এদিকে গুঞ্জন উঠেছে, বান্টি সাজদেবের সঙ্গে ব্রেকআপ হয়েছে সোনাক্ষীর। শুধু তাই নয়, কয়েকদিন আগে আরবাজ খানের জন্মদিনের পার্টিতে নাকি পরস্পরকে এড়িয়ে গেছেন তারা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে সোনাক্ষী সিনহা বলেন, ‘ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো সময় নেই। আমি অনেক কাজ এবং ভালো সিনেমা করতে চাই। আমার সম্পূর্ণ ধ্যানধারণা এখন সিনেমার কাজ নিয়ে।’
কাজের দিক থেকে সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে নূর সিনেমায়। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ইত্তেফাক। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভয় চোপড়া। এটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ধর্ম প্রোডাকশন এবং বিআর ফিল্মস। আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 