News Bangla 24 BD | ভয় আছে, যৌনতাও আছে - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ফার্স্ট লুক, পোস্টার ও টিজার দিয়ে আগেই সাড়া ফেলেছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রাগিনি এমএমএস রিটার্নস। ভৌতিক ঘটনার সঙ্গে যৌনতাও রয়েছে ইরোটিক-হরর ঘরানার এ ওয়েব সিরিজটিতে। প্রকাশিত ট্রেইলারে এমনটাই আভাস মিলেছে।

রাজকুমার রাও ও কাইনাজ মতিবালা অভিনীত রাগিনি এমএমএস। ২০১১ সালে প্রথম মুক্তি পায় এটি। এরপর ২০১৪ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল রাগিনি এমএমএস-টু। সিনেমাটিতে অভিনয় করেন সানি লিওন ও সাহিল প্রেম। বলিউডে বহুল আলোচিত এ সিনেমা দুটির ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে রাগিনি এমএমএস রিটার্নস। ট্রেইলারও শুরু হয়েছে আগের দুই সিনেমার দৃশ্য দিয়ে। এরপর ভৌতিক কিছু দৃশ্যের পাশাপাশি দেখানো হয়েছে কিছু অন্তরঙ্গ ও যৌন দৃশ্য। এতে দেখা যায়, নববধূর মতো শাড়ি পরা বিকৃত মুখের এক বৃদ্ধাকে, যার ভয়ে সবাই ভীত। এছাড়া রয়েছে একজন দারোয়ান যে শিক্ষার্থীদের সতর্ক করছে। যেমনটা ভৌতিক সিনেমাগুলোতে দেখা যায়। রয়েছে সিদ্ধার্থ গুপ্তার সঙ্গে কারিশমা শর্মার অন্তরঙ্গ দৃশ্য।

ওয়েব সিরিজটির প্রেক্ষাপট একটি পরিত্যাক্ত কলেজ। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা পরিত্যাক্ত এ কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য।

অল্টবালাজির ব্যানারে রাগিনি এমএমএস রিটার্নস প্রযোজনা করছেন একতা কাপুর। এটি পরিচালনা করছেন সুযশ। এতে রাগিনি চরিত্রে রয়েছেন কারিশমা শর্মা। সিমরান চরিত্রে অভিনয় করছেন রিয়া সেন। এছাড়া আছেন নিশান্ত মালকানি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ