News Bangla 24 BD | ক্যামেরার পিছনে কী হয় দেখাব : পায়েল - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টলিউড অভিনেত্রী পায়েল সরকার। ইতোমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা চলচ্চিত্র সার্কাস।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পায়েল। এর অন্যতম আকর্ষণও তিনি। সিনেমাটির গল্প প্রসঙ্গে জানাতে গিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেইনিং। চলচ্চিত্র সার্কাস-এ ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গুঞ্জন করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই সিনেমাতে।’

এক ঝাঁক তারকাকে নিয়ে চলচ্চিত্র সার্কাস সিনেমাটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। একটি সিনেমার সঙ্গে যুক্ত সব মানুষকেই পর্দায় তুলে ধরবেন নির্মাতারা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার ও গান। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীল, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রয় চৌধুরী, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ