News Bangla 24 BD | ঐশ্বরিয়ার পরিবর্তে ভূমি! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ভারতের উত্তর প্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন বলিউড নির্মাতা শৈলেশ আর সিং। এ সিনেমায় ঐশ্বরিয়ার অভিনয়ের কথা থাকলেও এখন এতে অভিনয় করবেন অভিনেত্রী ভূমি পেডনেকার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।

এতে ভূমিকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমার চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া। অনেকদিন থেকেই নির্মাতারা এ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করছেন। তিনিও সিনেমার গল্প শুনবেন বলে জানিয়েছেন। কিন্তু গত ‍দুই মাস ধরে ঐশ্বরিয়া সময় দিতে ব্যর্থ হন। অবশেষে নির্মাতারা ঐশ্বরিয়ার পরিবর্তে ভূমি পেডনেকারকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তাকে নিয়ে সিনেমার গল্প। তারা স্বামী-স্ত্রী। তাদের প্রেম, বিয়ে ও জীবনের নানা গল্প তুলে ধরা হবে সিনেমাটি।

এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া। বাস্তবের মতো সিনেমার পর্দাতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হবেন তারা। এছাড়া অভিষেক নাকি সিনেমাটির গল্প পছন্দ করেছেন এবং সম্মতি জানিয়েছেন। কিন্তু ঐশ্বরিয়া তার সিদ্ধান্ত জানাননি। তবে এখন ভূমির সঙ্গে অভিষেক অভিনয় করবেন কিনা তা জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ