দ্বিতীয় ত্রাণবাহী ফ্লাইট পাঠালো চীন
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩.৫০ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো ফ্লাইট অবতরণ করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, দ্বিতীয় দফায় চীনের পাঠানো ৫৩.৫০ টন ত্রাণসামগ্রী এসেছে। ২ দফায় ১১০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ত্রাণসামগ্রীর মধ্যে ২ হাজার পিস তাঁবু ও ৩ হাজার পিস কম্বল রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন 