News Bangla 24 BD | ১১ দিনে রুশ বিমান হামলায় নিহত ২৩০০ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ দিনে সিরিয়ায় তাদের বিমান হামলায় ২ হাজার ৩০০ সন্ত্রাসী নিহত ও ২ হাজার ৭০০ সন্ত্রাসী আহত হয়েছে।

এ তথ্যের পাশাপাশি এক বিবৃতিতে রাশিয়ান মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত কয়েক মাসে সন্ত্রাসীগোষ্ঠী ডায়েশ (আইএস) ও আল-নুসরা ফ্রন্ট মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। রাশিয়ার কার্যকর অভিযানের মুখে তারা ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৯ সেপ্টম্বর থেকে ২৯ সেপ্টেম্বর এই ১১ দিনের অভিযানে কমপক্ষে ১৬ জন সন্ত্রাসী কমান্ডার নিহত হয়েছে এবং তাদের ৬৭টি আস্তানা, ৫১টি অস্ত্রভান্ডার, ২৭টি ট্যাংক, ২১টি মিসাইল লাঞ্চার ও ২০০টি সাঁজোয়াযান ধ্বংস হয়েছে।

রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী ইরাক থেকে দেইর আল-জোরে সন্ত্রাসী হামলা চালানো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ১ হাজার ৫০০ জঙ্গিকে হত্যা করেছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখল করে আইএস। দেইর আল-জোরসহ সিরিয়ার বড় বড় কয়েকটি তেলক্ষেত্র দখল করে নেয় তারা। তবে বর্তমানে অধিকাংশ অঞ্চল থেকে আইএসকে বিতাড়িত করা হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ার সমর্থন আদায় করতে সক্ষম হন। পরে সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনে বিমান হামলা শুরু করে দেশটি। তবে তাদের বিরুদ্ধে বেসামরিক লোকজন হত্যার অভিযোগ উঠেছে। কিন্তু রাশিয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তথ্যসূত্র : প্রেসটিভি অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ