রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত গ্রেপ্তার
ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ‘ধর্মগুরু’ রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে গ্রেপ্তার করেছে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ। মঙ্গলবার তাকে চন্ডিগড়েরর কাছে একটি মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হানিপ্রীতের সাক্ষাৎকার প্রচারিত হওয়া শুরু হয়। নিউজ টুয়েন্টি ফোর নামে একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, পাপা (রাম রহিম) ও তাকে নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তাতে তিনি হতাশ ও মানসিকভাবে বিধ্বস্ত। ‘পাপাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন আমার পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল।’
হানিপ্রীতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাম রহিমকে পালানোর সুযোগ করে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ২৫ আগস্ট রাম রহিমকে যখন পঞ্চকুলার আদালতে নিয়ে যাওয়া হয়, সে দিন তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। কিন্তু, রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরেই পঞ্চকুলায় চূড়ান্ত তাণ্ডব চালায় ডেরা সচ্চা সৌদার ভক্তেরা। অভিযোগ রয়েছে সেই তাণ্ডব হানিপ্রীতের নির্দেশেই হয়েছিল।
এ প্রসঙ্গে হানিপ্রীত সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে যে ভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে এখন নিজেকেই নিজে প্রচণ্ড ভয় পাচ্ছি। চূড়ান্ত মানসিক চাপে রয়েছি। কী করব বুঝতে পারছি না।’
রাম রহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব কথা উঠেছে তা নিয়ে হানিপ্রীত হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি বুঝতে পারছি না। বাবা-মেয়ের এমন পবিত্র সম্পর্ককে এরা কোথায় নামিয়েছে! আমি জানতে চাই, একজন বাবা তার মেয়ের মাথায় হাত রাখে না? একজন মেয়ে তার বাবার কাছে যায় না?’ তবে তিনি তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এনডিটিভি জানিয়েছে, বুধবার হানিপ্রীতকে আদালতে হাজির করা হতে পারে।

সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন 