নিদ্রাহীনতা, ক্লান্তি, দুশ্চিন্তা, মাইগ্রেন ইত্যাদি কারণে মাথাব্যথা হয়ে থাকে। মাথাব্যথার জন্য আমরা চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে থাকি, নানারকম ওষুধপত্রও খেয়ে থাকি। কিন্তু ওষুধ না খেয়েও হাতের কাছে থাকা বিভিন্ন সহজলভ্য উপাদান দিয়ে খুব সহজেই দূর করতে পারেন মাথাব্যথা।
চলুন জেনে নেয়া যাক তেমন কিছু উপায়-
# আপনাকে মাথাব্যথা থেকে মুক্তি দিতে পারে এক গ্লাস পানি। মাথা ধরলে ঝটপট এক গ্লাস পানি পান করুন। আমাদের শরীরে আর্দ্রতা বাড়লে ব্যথাও গায়েব হয়ে যায়।
# মাথা ধরা সমস্যা একটি সহজ সমাধান হচ্ছে আদা। আদার অ্যান্টিইনফ্লামেটরি উপাদান মাথাব্যথা কমাতে ভূমিকা রাখে। আদার উপকারী উপাদান সমূহ রক্ত প্রবাহ ঠিক রেখে মাথাব্যথায় দ্রুত আরাম দেয়।
# মাথা ধরার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন লেবুর রস খেতে। হতে পারে তা একগ্লাস পানিতে গুলিয়ে অথবা চায়ের সঙ্গে মিশিয়ে। মাথা ধরার সমস্যা দূর হবে পলকেই।
# মাথাব্যথা দূর করতে কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন। গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে নিন। এক মিনিট এর ঘ্রাণ নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে।
# মিষ্টি কুমড়োর বিচিতে হয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট যা মাথাব্যথা উপশমে কাজ করে থাকে। তাই মিষ্টি কুমড়োর বিচি খেতে পারেন।
# মাথাব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে তাজা দেখে তিন থেকে চারটি পান পাতা নিয়ে মোলায়েম করে ছেঁচে কপালে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টার মধ্যে এটি আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবে।
# এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এটি দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করবে।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 