News Bangla 24 BD | গুলির ঘটনায় সৌদি প্রাসাদের রক্ষীরা নিহত - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

সৌদি আরবের একটি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনায় দুজন নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ২৮ বছর বয়স্ক একজন পুরুষ গাড়ি চালিয়ে জেদ্দাহ-র আল সালাম প্যালেসের প্রবেশসমুখে আসলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়।

সম্ভাব্য ঐ হামলাকারীর নাম মনসুর-আল-আমরি বলে জানানো হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক।এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয়া হয় যে ঐ এলাকায় একটি হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

“পুলিশের সম্ভাব্য তৎপরতার কারণে মার্কিন নাগরিকদের ঐ এলাকা দিয়ে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে” দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল তিনটার কিছু পর।

বলা হচ্ছে, নিরাপত্তারক্ষীরা হামলার চেষ্টা নস্যাৎ করে এবং বন্দুকধারী ঐ ব্যক্তিকে হত্যা করে।কিন্তু তার কী উদ্দেশ্য ছিল সেবিষয়ে কিছু জানা যায়নি।কিছুদিন আগে সৌদি পুলিশ তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যুক্ত ‘সন্ত্রাসীদের’ খোঁজে রাজধানী রিয়াদের তিনটি স্থানে অভিযান চালায়।

ঐ অভিযানে দুজন নিহত এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছিল।
সূত্র-বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ