News Bangla 24 BD | বিধবাকে বিয়ে করলে সরকার দেবে আড়াই লক্ষ টাকা - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

বিধবা বিয়েতে উৎসাহ দিতে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। এজন্য বিধবা নারীকে বিয়ে করলে তার স্বামী ২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় আড়াই লক্ষ টাকা) দেয়া উপহার হিসেবে দেয়া হবে। খবর ইন্ডিয়া টাইমসের।

মধ্যপ্রদেশ সরকারের দাবি, ভারতের প্রথমবারের মতো নেওয়া এই উদ্যোগে বছরে প্রায় এক হাজার বিধবার বিয়ে দেওয়া হবে। তবে বিধবা বিয়ে করলেই হবে না। এক্ষেত্রে একটা বয়ষসীমাও বেঁধে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের সামাজিক ন্যায় বিভাগ জানায়, এক্ষেত্রে কনের বয়স ৪৫ বছরের কম হতে হবে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ভারতীয় সুপ্রিম কোর্ট বিধবাদের বিয়েতে উত্সাহিত করতে একটি নীতি প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দেয়। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এ ধরনের প্রকল্প হাতে নিতে যাচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য সরকার।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে অবিভক্ত ভারতে বিধবা বিয়েকে বৈধতা দান করে ব্রিটিশ সরকার। এরপর ভারতে এ ধরনের উদ্যোগ এই প্রথম। শুরুতে এই প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ সরকার বছরে ২০ কোটি টাকা বরাদ্দের সংস্থান রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ