News Bangla 24 BD | কাশ্মীরে গোলাগুলি: বিমানবাহিনীর ২ কমান্ডোসহ নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কাশ্মীরে গোলাগুলি: বিমানবাহিনীর ২ কমান্ডোসহ নিহত ৪


ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা এলাকায় বিমানবাহিনীর দুই কমান্ডোকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পাল্টা গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে।

আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হামলাকারীদের উপস্থিতির খবর পেয়ে আজ ভোরে একটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় হামলাকারীরা ওই বাড়ির ভেতর থেকে গুলি করে দুই কমান্ডোকে হত্যা করে। পরে বদলা নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বান্দিপোরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ জুলফিকার বলেন, এখনো অভিযান চলছে।

গুলিতে নিহত বিমানবাহিনীর কমান্ডোরা সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অভিযানের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ