News Bangla 24 BD | ক্যামেরা বের করতেই সাংবাদিকের গায়ে হাত তুললেন সার্জেন্ট - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ক্যামেরা বের করতেই সাংবাদিকের গায়ে হাত তুললেন সার্জেন্ট


রাজধানীর মৎস্য ভবনের সামনে এক ফটো সাংবাদিককে মারধর করেছেন মুস্তাইন নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। বুধবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ওই ফটো সাংবাদিকের নাম নাসির উদ্দিন। তিনি মানবজমিন পত্রিকায় কাজ করেন।

ফটো সাংবাদিক নাসির জানান, প্রেস ক্লাব থেকে অফিসে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে তাকে আটকে গাড়ির কাগজপত্র দেখতে চান সার্জেন্ট মুস্তাইন। কাগজপত্র ঠিক থাকলেও তার সঙ্গে হেলমেট না থাকায় একটি মামলা দিতে চান সার্জেন্ট। মামলা না দেয়ার অনুরোধ করলেও তিনি শোনেননি এবং মামলা দেন।

এ সময় নাসির ব্যাগ থেকে ক্যামেরা বের করার সঙ্গে সঙ্গে তার জামার কলার ধরে চড়-থাপ্পড় মেরে পুলিশ বক্সে নিয়ে যান ওই সার্জেন্ট। নাসির বলেন, ‘আমি সার্জেন্টকে জানাই তিন-চারদিন আগে আমার হেলমেট চুরি হয়েছে। বেতন পেলে কিনব। কিন্তু তিনি কোনো কথা না শুনেই আমাকে মামলা দেন।’

তিনি বলেন, আমি নাকি হলুদ সাংবাদিক। এ সময় আমি ব্যাগ থেকে ক্যামেরা বের করতে চাইলে তিনি আমার হাত থেকে ক্যামেরা নিয়ে আরেক পুলিশ কর্মকর্তাকে দেন এবং আমাকে মারধর করেন। পরে সিনিয়র সাংবাদিকরা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, আমার নির্দেশনায় ট্রাফিক-দক্ষিণের সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থলে তদন্তের জন্য যান। প্রাথমিক তদন্তে সার্জেন্ট মুস্তাইনের ‘অসৌজন্যমূলক আচরণ’ পাওয়া গেছে। এজন্য তাকে ক্লোজ করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ