News Bangla 24 BD | টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় দুপুর ২টায় ইস্ট লন্ডনে শুরু হয়েছে এই ম্যাচ।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। আজকের ম্যাচে হারলে টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে মাশরাফি বাহিনীকে।
তাই অন্তত: শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘সবাই দেশের জন্য খেলছি। বড় পরিসরে দেখলে আমরা সিরিজ হেরেছি। কিন্তু এখান থেকে একটা ম্যাচেও যদি ভালো করে যেতে পারি সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। এই সব দিক থেকে চিন্তা করলে সবকিছু এখনও ইতিবাচকভাবে নেওয়া যায়। যেহেতু একটা ম্যাচ বাকি আছে আমরা সর্বস্ব দেওয়ার চেষ্টা করবো।’
এ বিভাগের অন্যান্য সংবাদ