News Bangla 24 BD | ঝিনাইদহে অভিজ্ঞ ডাক্তার ও নার্স ছাড়াই ধুমধামে চলছে ক্লিনিক বাণিজ্য! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে অভিজ্ঞ ডাক্তার ও নার্স ছাড়াই ধুমধামে চলছে ক্লিনিক বাণিজ্য!


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের বেশির ভাগ ক্লিনিকগুলোতে সর্বক্ষণ অভিজ্ঞ ডাক্তার নেই ও নার্স নেই। নেই চিকিৎসা দেয়ার মতো উন্নত পরিবেশ। অপারেশন থিয়েটার দেখলে মনে হবে গৃহস্থবাড়ির রান্নাঘর। তারপরও প্রতি বছর ক্লিনিকগুলোর লাইসেন্স নবায়ন করা হচ্ছে। ঝিনাইদহ সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় সর্বমোট ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টার আছে ১৬৪টি। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় আছে ৬৭টি, হরিণাকুন্ডুতে ১৩টি, শৈলকুপায় ১৯টি, মহেশপুরে ১৮টি, কালীগঞ্জে ৩১টি ও কোটচাঁদপুর উপজেলায় ১৬টি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দিষ্ট ছকে পাঠানো তালিকায় দেখা গেছে খোদ ঝিনাইদহ জেলা শহরে অবস্থিত অনেক ক্লিনিকে জনবল, যন্ত্রপাতি, সর্বক্ষণ ডাক্তার এবং নার্স নেই। সব ক্ষেত্রে নেই অবস্থার মধ্যেই প্রতি বছর এসব ক্লিনিকের লাইসেন্স নবায়ন হচ্ছে। জনবল নেই এমন তালিকায় রয়েছে কাজল ক্লিনিক ও ইসলামী প্রাইভেট হাসপাতাল ডাকবাংলা, সৃজনী হাসপাতাল, হলিধানী বিএম প্রাইভেট হাসপাতাল, শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের কেয়ার হাসপাতাল, সদর উপজেলার বৈডাঙ্গা প্রাইভেট হাসপাতাল, ঝিনাইদহ শহরের ল্যাব এইড প্রাইভেট হাসপাতাল, বাজার গোপালপুরের নিউ ইসলামী প্রাইভেট হাসপাতাল ও গোয়ালপাড়া হাবিবা প্রাইভেট হাসপাতাল। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা জানান, এ বিষয়ে আমরা খুবই কঠোর। শর্ত পুরণ করা না হলে কারো লাইসেন্স নবায়ন করা হবে না। তিনি বলেন ২০১৭-২০১৮ অর্থ বছরে আমরা কারো লাইসেন্স নবায়ন করিনি। তাছাড়া এখন থেকে বিষয়টি মন্ত্রনালয় দেখভাল করছে। তিনি এও বলেন আমরা অভিযোগ পেলেই ত্রুটিপুর্ণ ক্লিনিকগুলো সিল গালা করে বন্ধ করে দিচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ