News Bangla 24 BD | চুয়াডাঙ্গা বাসে যাত্রীর সাথে অশøীল আচরণে যুবকের কারাদন্ড - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

চুয়াডাঙ্গা বাসে যাত্রীর সাথে অশøীল আচরণে যুবকের কারাদন্ড


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গা ডিলাক্স গাড়িতে মহিলা যাত্রীর শøীলতাহানীর উদ্দেশ্যে অশালীন আচরণের জন্য মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে সোমবার বিকালে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ হাটগোপালপুর স্থানে পাশের সিটের মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণ করতে গিয়ে হাতে নাতে ভিকটিম ও বাসের অন্যান্য যাত্রীদের হাতে ধরা পড়ে আলমগীর। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্সসহ ঝিনাইদহ বাস টার্মিনাল মোড়ে অবস্থান করা অবস্থায় ঘটনাটি উদঘাটন করেন। ভিকটিম, যাত্রী সকল এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজার আসামীকে ম্যাজিস্ট্রেট এর কাছে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত শøীলতাহানির উদ্দেশ্যে সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী মোঃ আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আলমগীরের বাড়ী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ