News Bangla 24 BD | ব্যায়াম করার উপযুক্ত সময় বিকেলবেলা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন সবারই কাম্য। তার জন্য ব্যায়ামের বিকল্প অন্য কিছু হতে পারে না। কিন্তু ব্যস্ততা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে, ব্যায়াম করার সুযোগ পাওয়া যায় না। শরীর সুস্থ রাখতে ব্যায়ামের জন্য সময় বের করতে হবে।

এক্সারসাইজের জন্য শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকা প্রয়োজন। তাই ঘুম থেকে ওঠার আধা ঘণ্টা পর হালকা জগিং বা মর্নিং ওয়াক করা যেতে পারে। খালি পেটে কখনো ব্যায়াম করা যাবে না। তাই নাস্তার কয়েক ঘণ্টা পর ব্যায়াম করতে হবে।

ব্যায়ামের জন্য বিকাল সব চেয়ে উপযুক্ত সময়। যারা ভারী এক্সারসাইজ করতে চায় তারা ঘুম থেকে ওঠার ৬ ঘণ্টা পর এবং ১২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় বেছে নিতে পারেন। অনেকে সন্ধ্যার পর ব্যায়ামের সময় পান। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে শরীরে ক্লান্তিবোধ না থাকে।

যোগ ব্যায়ামের জন্য সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় ট্রেডমিল বা সাইক্লিংও করা যেতে পারে। শারীরিক ক্ষমতা ও বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত। ব্যাক পেইন বা শ্বাসকষ্ট থাকলে এসব ধরনের ব্যায়াম করা যাবে না। তাই ব্যায়াম শুরু করার সিদ্ধান্ত নেয়ার পর বিশেষজ্ঞের পরামর্শ মতো খাবার ও জীবন যাপনের সঠিক পদ্ধতিগুলো মেনে চলতে হবে।

প্রতি সপ্তাহে কমপক্ষে ৫ দিন ব্যায়াম করা উচিত। প্রতিবার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যায়াম করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ