News Bangla 24 BD | গাজীপুরে লিভার গ্যাট্রো হেপাটোলজী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে লিভার গ্যাট্রো হেপাটোলজী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


 গাজীপুর জেলা শহরে রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি থাই রেষ্টুরেন্টে হেপাটোলজী লিভার গ্যাট্রোএন্টেরোলজী ডিজিজের উপর সেমিনারের আয়োজন করা হয়। প্রথমেই ডা. এম. সাঈদুল হক গাজীপুর জেলা শহরে বরন্য ব্যক্তিবর্গ প্রয়াত গুনি জনদের প্রতি স¥ৃতি চারণ শ্রদ্ধা নিবেদন করেন। সেমিনারের ডা. এম. হক তার চিকিৎসা জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন,লিভার রোগ সমূহ আমাদের দেশে মানুষের একটি কমন রোগ। হেপাটাইটিস বি,সি জন্ডিজ, লিভারে পানি আসা ক্লোলন ক্যান্সার পিত্ত থলিতে পাথর এজউ এসব মারাক্তক রোগের বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ এসব রোগসমূহের সুচিকিৎসা প্রদান করে আসছেন। ইতি মধ্যে গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকার রোগীদের কে সুচিকিৎসা দিয়ে অনেক সুনাম কুড়িয়েছেন। সেমিনারে বেশ কয়েক জন রোগীরা বলেন, আমরা অসুস্থ্য হয়ে ডা. এম, হক এর চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য হয়ে জীবনযাপন করছি। তারা ওই গুনি চিকিৎসকের অনেক প্রশংসা করেন। স্থানীয় অনেকেই ডা. এম, হক এর সুন্দর আচরণ ও অভিজ্ঞ চিকিৎসার কথা বলে প্রশংসা করেন। ডা. এম সাইদুল হক তার শিক্ষা ও পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেন। তার পিতা মরহুম ডা. মোহাম্মদ আবদুর রব, মাতা-মিসেস রেজিয়া খাতুনের আর্শিবাদ পুষ্ট হয়ে, তিনি ১৯৮৯ সালে ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল হতে স্টার মার্কসসহ এস.এস.সি পাশ করেন। ১৯৯১ সালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। ১৯৯৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এম.বি.বি.এস পাশ করেন। ২০০২ সালে ইন্টার্নশীপ শেষ করে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক, ভান্নারা, কোনাবাড়ী এলাকায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। তিনি এখানেও সুচিকিৎসা দিয়ে মানুষের ভালবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। পরে ২০০৩ সালে ২১-তম বিসিএস পাশ করে সরকারী চাকুরিতে যোগদান করেন। তিনি নিকরাইল, উপস্বাস্থ্য কেন্দ্র,ভূয়াপুর-টাইঙ্গাই-এ দুই বছর কাজ করেছেন। তিনি ২০০৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ এম.ডি(হেপাটোলজি) কোর্সে চান্স পান। ২০০৫ সালে মেডিসিন বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ৬ মাস ইন্টারনাল মেডিসিন এ ট্রেনিং করেছেন। এছাড়াও ২০০৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে যোগদান করে এম.ডি (হেপাটোলজি) ২য পর্ব শেষ করেন। সেমিনারে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওমী লীগএর সহ-সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন, ডা. মোঃ ইউনোস আলি, গাজীপুর মহানগর ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঞা, গাজীপুর মহানগর বিএনবি এর সহ-সভাপতি আহম্মদ আলি রোসদি,গাজীপুর মহানগর প্রাইভেট হসপিটাল এ্যাসোসিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গাজীপুর ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলোচনায় অনেকেই বলেন গাজীপুরে একটি গ্যাট্রোলিভার হাসপাতালের প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ