News Bangla 24 BD | ঝিনাইদহ সদর হাসপাতালে বেড়েই যাচ্ছে শিশু রোগী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহ সদর হাসপাতালে বেড়েই যাচ্ছে শিশু রোগী


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
কোথাও মেঝেতে, কোথাওবা বারান্দায়, আবার কোথাওবা মা-বাবার কোলে চড়ে থাকতে হচ্ছে। কারণ বেডের সংখ্যা মাত্র ৮টি, বিপরীতে থাকছে গড়ে ৭০-৮০ জন, প্রতিদিন সদর হাসপাতালের জরুরী ও বহি:বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে ৩ শতাধীক শিশুকে। এই হচ্ছে ঝিনাইদহ সদর হাসপাতালের নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের গল্প। শীত মৌসুম আসলেই শিশুরা নিউমোনিয়াসহ ভাইরাসজনিত রোগে ভোগে। তবে খোদ ডাক্তাররাই নিউমোনিয়ার ব্যাপক প্রকোপ দেখে উদ্বেগ প্রকাশ করে, ব্যহত চিকিৎসায় দায়ী করলেন স্বল্প জনবল ও সীমিত আসনকে। জেলার ৬টি উপজেলা থেকেই ভাল সেবা পেতে অবিভাবকরা ছুটে আসছে তাদের শিশুকে নিয়ে সদর হাসপাতলে। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মৌসুম পরিবর্তনের কারণে আবহাওয়ায় বিরাজ করছে কখনও গরম আবার কখনও ঠান্ডা। এ অবস্থায় ঝিনাইদহে শত-শত শিশুকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বহিঃবিভাগ ও অন্তঃ বিভাগ মিলে প্রতিদিন প্রায় ২৫০-৩০০ বাচ্চাকে ঠান্ডজসির সমস্যার চিকিৎসা দিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে মাত্র এক জন বিশেষঞ্জ চিকিৎসক দিয়ে যাচ্ছে সেবা। তাই আরও একজন মেডিক্যাল অফিসার দেয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ। হরিণাকুন্ড উপজেলা থেকে আগত কালাম মিয়া জানান, আমার বাচ্চা আজ ৭ দিন ধরে ভর্তি। শিশুদের রোগ নিরাময়ে প্রয়োজনীয় রেডিয়েন্ট ওয়ারমার মেশিণ, ফটোথেরাপি মেশিনও রয়েছে নষ্ট। নেই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থাও। সদর উপজেলার চুটলিয়া গ্রামের মিনা খাতুন জানান, নিউমোরিয়ার এই প্রকোপে আমরা অবিভাবকরাও সঙ্কিত । শিশুদের পাশাপাশি গাদাগাদি করে তাদেরকেও থাকতে হচ্ছে হাসপাতালের কোথাও না কোথাও।
সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: আনোয়াররুল ইসলাম জানান, মেঝেতে বারান্দায় ধুলাবালি ময়লা আবর্জনায় সুস্থতার বিপরীতে আরও নানা রোগ আক্রান্ত হচ্ছে শিশুরা। ঝিনাইদহ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত তত্তাবধায়ক ডা: ইমদাদুল হক জানান, ভাইরাস জনিত কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। এখানকার কর্মকতারা ঘুরেফিরে ১১ বছর আঘে নির্মিত ২৫ শয্যার শিশু হাসপাতাল চালুর কথা।

এ বিভাগের অন্যান্য সংবাদ