News Bangla 24 BD | কালীগঞ্জে গ্রাম আদালত সচেতনতামূলক যুব কর্মশালা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত কার্যকরীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের তত্ত্বাবধানে ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের (এমএলএএ) সহযোগীতায় তুমলিয়া ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করেন। তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কুর সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হাবীবুল্লাহ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মাফুজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। এর আগে গ্রাম পুলিশদের ভাতা বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ