News Bangla 24 BD | “নিরাপদ বিশ্বের জন্য এক স্বাস্থ্য”এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব ওয়ান হেলথ ডে পালিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

“নিরাপদ বিশ্বের জন্য এক স্বাস্থ্য”এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব ওয়ান হেলথ ডে পালিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
“নিরাপদ বিশ্বের জন্য এক স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ওয়ান হেলথ ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে সরকারি ভেটেরিনারী কলেজ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ডা: আবদুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড.ইকবাল কবির জাহিদ, সরকারি ভেটেরিনারী কলেজের সাবেক অধ্যক্ষ ডা: লিয়াকত আলী, বর্তমান উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ। এসময় বক্তারা বলেন, ওয়ান হেলথ হচ্ছে মানুষ, প্রাণী, উদ্ভিদ এর সমন্বিত হেলথ। একটিকে বাদ দিয়ে আপরটির কথা চিন্তাও করা যায় না। আমাদের শুধু এই স্লোগানে আবদ্ধ না থেকে, একে বাস্তব রূপ দান করতে হবে। সেজন্য পশু ডাক্তার, মানুষের ডাক্তার, কৃষিবিদ ও পরিবেশবিদদের নিয়ে একত্রে কাজ করতে হবে। তাই সকলকে প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের প্রতি যতœবান হওয়ার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ