গ্রাম আদালত সচেতনতামূলক র্যালী ও কর্মশালা
কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সচেতনতামূলক র্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে এ র্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের তত্ত্বাবধানে ও মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের (এমএলএএ) সহযোগীতায় বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ এ র্যালী ও কর্মশালার আয়োজন করেন। বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহামেদের সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হাবীবুল্লাহ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ। এর আগে গ্রাম আদালত সচেতনতামূলক একটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 