অস্ট্রেলিয়ায় স্বেচ্ছামৃত্যুর আইন অনুমোদন
অস্ট্রেলিয়ায় এই প্রথম নাগরিকদের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিয়েছে দেশটির ভিক্টোরিয়া রাজ্য।
দুই রাতসহ দীর্ঘ ১০০ ঘণ্টার রুদ্ধশ্বাস বিতর্ক শেষে ঐতিহাসিক এই আইনের অনুমোদন দিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের আইনপ্রণেতারা।
নতুন এই আইনানুযায়ী, ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে ভিক্টোরিয়া রাজ্যের মুমূর্ষু রোগীরা ইচ্ছা করলে তাদের জীবন শেষ করতে বিষাক্ত ইনজেকশন গ্রহণের অধিকার পাবেন। তবে রোগীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং ন্যূনতম ছয় মাসেরও কম সময় বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে হবে।
তবে এ আইন নিয়ে অস্ট্রেলিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নাগরিকরা। রক্ষণশীলরা এই আইনের সমালোচনা করেছেন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন
এ বিভাগের অন্যান্য সংবাদ

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 